সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দলীয় সিদ্ধান্তে মুস্তফা লুৎফুল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন | চ্যানেল খুলনা

দলীয় সিদ্ধান্তে মুস্তফা লুৎফুল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাতক্ষীরা-১ আসনের বর্তমান সাংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, ফাহিমুল হক কিসলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কেন্দ্রীয়-১৪ দলীয় জোট শরিক দলের সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ জোটবদ্ধভাবে অংশগ্রহণের জন্য ওয়ার্কার্স পার্টির তিনজন যথাক্রমে রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা ও

মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন প্রদান করেন। যা ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ঘোষণা দেন। পরবর্তীতে নীতিবহির্ভূত ভাবে আ. লীগ ওয়ার্কস পার্টির সাথে কোন আলোচনা ছাড়াই মুস্তফা লুৎফুল্লাহকে শেষ মুহূর্তে জোট গত মনোনয়ন প্রদান থেকে বিরত রাখে। যে কারণে মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে মুস্তফা লুৎফুল্লা বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে এসেছি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।