সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দলীয় নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার হয়ে সকলে কাজ করতে হবে:আ.লীগ নেতা জামিল | চ্যানেল খুলনা

দলীয় নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার হয়ে সকলে কাজ করতে হবে:আ.লীগ নেতা জামিল

বাগেরহাটের মোড়েলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগ নেতা মো. জামিল হোসাইন বলেছেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঅঞ্চলের অভিভাবক জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি যাকে মনোনয়ন দিবেন তার হয়ে সকলে কাজ করতে হবে।
পৌরসভা ও স্থানীয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নিজ দলের মধ্যে  কোন গ্রæপিং কোন্দল করা যাবেনা। এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনের নির্দেশনা মোতাবেক তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের একত্রিত করে দলকে সু-সংগঠিত করতে হবে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন এ সবব কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, কৃষকলীগের সভাপতি আব্দুল হালিম জোমাদ্দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামাল শরীফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম। এ সভায় উপজেলার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।