সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের | চ্যানেল খুলনা

থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় থেমে থাকা অ্যাম্বুলেন্সকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ৫ যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও ৩ জন।বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। এতে মহাসড়কের পাশে থামিয়ে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুল্যান্সকে ধাক্কা দেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে বাসের চাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হন।

আহতাবস্থায় বাকিদের ঢাকায় নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকি ৪ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে নিহত একজনের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

পুলিশের পৃথক অভিযানে ৫ মণ গাঁজা উদ্ধার

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

দেড় বছরের শিশুকে বিক্রি করে আইফোন কেনা, বাবা আটক

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম

স্ত্রীকে হত্যার পর দুই সন্তানকে তালাবদ্ধ ঘরে রেখে পালালেন বাবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।