সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তোপের মুখে সরকারের বালির বাধ ধ্বসে পড়বে : খুলনা মহানগর বিএনপি | চ্যানেল খুলনা

তোপের মুখে সরকারের বালির বাধ ধ্বসে পড়বে : খুলনা মহানগর বিএনপি

খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, দেশের অস্তিত্ব রক্ষায় নির্বাচন বর্জন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় ৭ জানুয়ারির প্রহসনের ভুয়া ভোট বর্জন করা দেশপ্রেমিক জনগণের নৈতিক দায়িত্ব। কথিত নির্বাচনের নামে জনগণের সাথে প্রতরণা করে নিজেদের ক্ষমতা বৈধকরণ করতে চায়। কিন্তু এবার তাদের গোঁফে তেল দিয়ে লাভ হবে না বরং জনগণের তোপের মুখে সরকারের বালির বাধ ধ্বসে পড়বে। রবিবার (৩১ ডিসেম্বর) প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বানে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে বক্তারা এসব কথা বলেন।

তারা তামাশা ও প্রহসনের নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানান। বেলা দেড়টায় নগরীর সাউথ সেন্টাল রোডে বিভিন্ন বিপনী বিতান, ঔষধের দোকান, ডাক্তারের চেম্বার, কোচিং সেন্টার, সরকারি পাইওনিয়ার ও আজম খান কমার্স কলেজের সামনে অবস্থিত ভ্রাম্যমান দোকানি ও ক্রেতা এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এসময় উপস্থিত মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন, আমিন আহমেদ, সওগাতুল ইসলাম সগীর, মেহেদী হাসান লিটন, মো: মুরাদ হোসেন, আব্দুল আল মামুন, যুবদল ও ছাত্রদলের আহসান আল বাকের, সাইদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, খান সাইফুল ইসলাম, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, নাজিম উদ্দিন শামীম ভূঁইয়া, সৈয়দ তানভীর আহমেদ, আজমাইন ইসলাম রাসেল, আবু সায়েম, নোমান শেখ, শামসাদ হোসেন আবিদ, সাইফুর রহমান হাইসাম, নাজমুল হাসান নাঈম, সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

মাদকবিরোধী দিবসে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান এর ২য় বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ

কুয়েটে ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট, পুরস্কার বিতরণ ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।