সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২ | চ্যানেল খুলনা

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানীর তেজগাঁও বিভাগে অপরাধ দমনে বড় ধরনের অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় দিনভর ও রাতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। শনিবার ডিএমপির তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব আসামিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন ধরণের অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন– আশিক মোহাম্মদ (২০), মো. শাকিল (২১), মো. জাহাঙ্গীর হোসেন হৃদয় (২৯), মোহাম্মদ আলী (৩০), সুমন (৩৪), শাহিনুর বেগম (৩৪), রুনা বেগম (৩৪), রাসেল মিয়া (৩৭), শান্ত (২৪), রিপন আল হাসান (২১), সাদমান সাকিব খান (২৭), মেহেদী হাসান (২০), আকাশ (২৪), জাবেদ ওরফে মন্টু (৪০), টুটুল (২৬), তালেব, রাসেল (২১), আল-আমিন (২৫), সোহেল (৩৮), জনি (৩৮), সোহেল মিয়া (২৪), শাকিল মিয়া ওরফে গিট্টু শাকিল (২০), অমিত (২১), শাকিল (২৩), রাব্বি মোল্লা (৩১), মোহিন (১৯), খলিলুর রহমান (৫২), মিঠুন ওরফে ডোরেমন, আবিদ, সুমন, বাদশা (২৫), বাল্লিক, জীবন, সুজন মিয়া (২২), নূর আলম (২৬), জাহাঙ্গীর (২৮), মহসীন (২৫), হামীম ফকির (২০), সাগর (২৮), ইমন (২৮), আকাশ (২৬), আল আমিন রাসেল (২১), মোস্তফা পাটোয়ার (৫৫), মিজানুর রহমান (২২), আলম (২৮), তকি ওসমান (২১), সোহেল (২৯), শাহনাজ পারভীন রিপা (২৮), ওমর ফারুক (২৫), সায়দার আলী (৩০), আতাউর রহমান (৩০) ও সুজন মিয়া (২২)।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২

পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

খলিলুর-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।