সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তীব্র গরমের পর খুলনায় স্বস্তির বৃষ্টি | চ্যানেল খুলনা

তীব্র গরমের পর খুলনায় স্বস্তির বৃষ্টি

কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর সন্ধায় খুলনায় নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই রোদের তিব্রতা ছিল খুলনার আকাশে। এর মাঝেই হালকা বাতাসের ঠান্ডার পর জনজীবনের শাস্তি নিয়ে আসে বৃষ্টি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টির সাথে চলছে হালকা বজ্রপাত।

আজ বিকাল থেকে খুলনার আকাশে ছিল হালকা মেঘ। কখনো রোদ আবার কখনো মেঘের আনাগোনা ছিল আকাশে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া আচমকা এই বৃষ্টি প্রকৃতি শীতল করে দিয়েছে।

বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন খুলনাবাসী। তবে তারা আরও বেশি সময় বৃষ্টি প্রত্যাশা করছেন। বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করে অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আল্লাহ অবশেষে.. বৃষ্টি, আলহামদুলিল্লাহ কী সুন্দর প্রশান্তির বাতাস!’

খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলামিন বলেন, বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো। খুব ভালো লাগছে। তবে এত কম বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হবে না। কিছুক্ষণ পর আবার গরম লাগবে।

এর আগে আজ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে জানানো হায় খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।