সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তিব্বতে রেল টার্মিনাল ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র বানাচ্ছে চীন! | চ্যানেল খুলনা

তিব্বতে রেল টার্মিনাল ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র বানাচ্ছে চীন!

উত্তেজনার মধ্যেই ভারত সীমান্তে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ কেন্দ্র, নতুন রেল লাইন ও রেল টার্মিনাল তৈরি করছে চীন।

তিব্বতে শিকাৎজে এমন অবকাঠামো নির্মিত হচ্ছে বলে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। নতুন উপগ্রহ চিত্রে এসব ধরা পড়েছে বলে খবরে বলা হয়েছে।

কৃত নিয়ন্ত্রণরেখায় যোগাযোগ এবং পরিকাঠামো উন্নয়নের জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের ধারণা, সেখানে সামরিক লজিস্টিক্স হাব বা পণ্য পরিবহণ কেন্দ্র তৈরি করছে বেইজিং।

সেখানে মাটির নিচেও একটি কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে উপগ্রহ চিত্র থেকে ধারণা করা হচ্ছে।

আগেও উপগ্রহ চিত্রে সেই কেন্দ্রের অস্তিত্ব মিলেছিল। সঙ্গে দুইটি জায়গা থেকে বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, সেগুলো সম্ভবত সুড়ঙ্গের প্রবেশ পথ।

গোয়েন্দা বিশেষজ্ঞরা যে ছবি শেয়ার করেছে, তাতে দেখা গেছে, শিকাৎজে বিমানবন্দরের দক্ষিণে পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। যা সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে রেল টার্মিনালকে যুক্ত করেছে।

সেই লজিস্টিক হাব পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পরিকাঠামোর অন্তর্ভুক্ত বলে প্রতীয়মান হচ্ছে।

গত ডিসেম্বরে একইভাবে অরুণাচল প্রদেশ লাগোয়া ভারত-ভুটানের বিতর্কিত সীমান্তে একাধিক গ্রাম তৈরির প্রমাণ পাওয়া গিয়েছিল উপগ্রহ চিত্রে। এরমধ্যেই আরও পরিকাঠামো গড়ে তুলেছে বেইজিং। তবে বিষয়টি নিয়ে এখনও ভারতের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

ভারতীয় খাবারে অরুচি, কারাগারে নিজে রান্নার অনুমতি চেয়ে অনশন মার্কিনির

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ: ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, নতুন করে উত্তেজনা

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।