সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা সরকারী কলেজ ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

তালা সরকারী কলেজ ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল

তালা সরকারী কলেজের ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। রবিবার (২২ জুন) সকালে তালা সরকারী কলেজ চত্বরে নবগঠিত কমিটির সভাপতি সোহাগ হাসান সাগর ও সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। মিছিল শেষে ১৯৯৪ সালে তালা সরকারি কলেজ চত্বরে ঘাতকদের আঘাতে তালা উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ সাইফুল আলমের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক আহমেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রিপন ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ইসলাম,খলিল নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাফর ইকবাল,জালালপুর ইউনিয়ন ছাত্রনেতা নাঈম ইসলাম, তালা সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা সৌরভ, রুদ্র, আকাশ,রাসেল, রায়হান, মুন্না, আশিক, আরিফ, বাঁধন, শাফিউল্লাহ প্রমূখ।

ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে শক্ত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ছাত্রদল নেতারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।