সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষক হাফিজুর আর নেই | চ্যানেল খুলনা

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষক হাফিজুর আর নেই

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ হাফিজুর রহমান (৫২) আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরার একটি বে-সরকারি হাসপাতালে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়। রবিবার (২২ আগষ্ট) সকালে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে কয়রার নাকশা গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মাতা, স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাজা নামাজ পড়ান তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তাওহীদুর রহমান। এদিকে শিক্ষক হাফিজুর রহমানের অকাল মৃত্যুতে সহকর্মীসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।