সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা থানার নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খান | চ্যানেল খুলনা

তালা থানার নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খান

সাতক্ষীরা জেলার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন আবু জিহাদ ফকরুল আলম খান। বুধবার (৬ অক্টোবর) পুর্বাহ্নে তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার স্বাক্ষরিত এক আদেশে তালা থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এর আগে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ পদে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশের আউট সাইট ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। কুষ্টিয়া জেলার কোর্ট পাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। ইতিপূর্বে তিনি চুয়াডাঙ্গা জেলার কয়েকটি থানাতে খুব সুনাম ও দক্ষতার সহিত অফিসার ইনচার্জ পদে দায়িত্ব পালন করেছেন।

তালা উপজেলা কে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষে তিনি যোগদান করার পরে তালা উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক,পেশাজীবী, ব্যবসায়ীসহ সকল সুশীল সমাজের নিকট সহযোগী কামনা করেছেন।
উল্লেখ্য,কয়েকদিন আগে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার স্বাক্ষরিত এক আদেশে তাকে চুয়াডাঙ্গা থেকে বদলি করে সাতক্ষীরা জেলাতে পদায়ন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।