সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি | চ্যানেল খুলনা

তালা খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরা তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার রাতে উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের মোকসুদপুর গ্রামের সাধান দাশের বাড়িতে ঘটে।এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মোট ১৪ লাখ টাকা মালামাল চুরি করে নিয়েছে বলে অভিযোগ করেছেন সাধন দাশ ।

সাধন দাশের লিখিত অভিযোগ থেকে জানাযায়, বুধবার রাতে খাবার খেতে বসলে মেয়ের জ্বালাতনে তারা কেউ ঠিকমত খেতে পারেন নি।তবে খাবার খাওয়ার সাথে সাথে তাদের ঘুম চলে আসলে যার রুমে চলে যান তারা।তাদের ঘুমের ভিতরে চোরেরা কখন গেটের তালা কেটে ঘরে ঢোকে তা তারা টেরপান নি।চোরেরা ঘরে ঘুমান্ত স্ত্রী কন্যার গায়ে থাকা সোনার গহনা ও আলমারিতে রাখা গহনা ও নগদ টাকা আর বারান্দায় রাখা মোটর সাইকেলটি নিয়ে যায়।

রাত ২ টার দিকে যখন তার ঘুম ভাঙ্গে তখনও তিনি অসড় অবস্থায় চোখ মেলে দেখেন বারান্দায় মোটরসাইকেল টি নেই গেটের তালাটি নিচে পড়ে আছে।এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিযে আসেন।তখনো তার স্ত্রী কন্যা ও শশুর অচেতন অবস্থায দেখতে পায় প্রতিবেশীরা। ঘরের ভিতরের স্ত্রী, কন্যার গলার চেন হাতের বালা আংটি,কানের দুল নেই বরে জানালে তার ঘরের আলমিরা খুলে দেখেন তার ভিতরে রাখা গহনা ও নগদ টাকা নেই।পরে এলাকাবাসি এসে খবর দেয় যে মোটরসাইকেল টি রাস্তার ধারে পাওয়া গেছে।সাদান দাশ বলেন ৭ ভরি সোনার গহনা সহ নগদ প্রায় ১৪ লখ টাকা ক্ষতি করেছে চোরেরা।এই দুর্ধর্ষ চুরির ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন বলে জানান সাধান দাশ।

পাটকেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ লুৎফুল কবির বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এবিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় বড় কাকিমাকে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।