সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনের দাফন সম্পন্ন

সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও খলিলনগর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ফারুক হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সে উপজেলার নলতা গ্রামের মৃত এরশাদ আলী শেখের ছেলে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মহান্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খলিলনগরের কৃতি সন্তান ওসি রোকানুজ্জামান বিএনপি নেতা সাহাদাৎ হোসেন, মোঃ আছির উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায় সাইদুর রহমান সাইদ, ফারুক জোয়ার্দ্দার, সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, জাসাস’র সভাপতি বাবু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিক দল, ছাত্রদল, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের উদ্দ্যেশ্যে ফারুক হোসেনের স্মৃতি চারণ করে বলেন, সে ছিল দলের জন্য নিবেদিন প্রাণ। গণতন্ত্র ও মানুষের জন্য কাজ করেছে। সে ছিল আমরা আমার অকুতোভয় সৈনিক। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা ও দোয়া চাই।

এরআগে পুলিশের গুলিতে নিহত ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল ইসলামের কবর করেন তিনি।

উল্লেখ্য, গতকাল বিকালে সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের গণ-সংবর্ধনা উপলক্ষে চুকনগর বাজারে মিছিল করার সময় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।