সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা উপজেলা বিএনপি’র বর্ধিত সভা | চ্যানেল খুলনা

তালা উপজেলা বিএনপি’র বর্ধিত সভা

তালা উপজেলা বিএনপি’র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামকাটি হাইস্কুলে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ১০ বছর সাজার রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হাবিবের বিরুদ্ধে এই রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যার কোনো ভিত্তি নেই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম পরিচালানায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি খান আব্দুল রাজ্জাক, বিএনপি নেতা মাষ্টার শাহাদাত হোসেন, রাশিদুল হক রাজু, অধ্যাপক মোশাররফ হোসেন, এম মফিদুল হক লিটু, হাফিজুর রহমান হাফিজ, লিয়াকাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মির্জ আতিয়ার রহমান, সদস্য সচিব রফিকুল ইসলাম দাদু, তাতীজীবি দলের সভাপতি বিশ্বাস ওয়াজেদ আলী, সাবেক কৃষক দলের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাসিবুর রহমান, মোস্তফা মহাসিন মন্টু, ময়নুল ইসলাম, আমিনুর রহমান, গাজী সুলতান আহমেদ, মনিরুজ্জামান মনি, আবুল কালাম বিশ্বাস, আবুল হোসেন, শেখ আব্দুল হান্নান, প্রভাষক রবিউল ইসলাম, আব্দুল রকিব,মোম্মেল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: ধানের শীষের প্রার্থী হাবিব

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।