সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ৫০ হাজার জাল টাকাসহ একজন আটক | চ্যানেল খুলনা

তালায় ৫০ হাজার জাল টাকাসহ একজন আটক

সাতক্ষীরার তালায় ৫০ হাজার জাল টাকাসহ আতাউর রহমানকে (৪৯)। আটক করেছে খুলনা র‍্যাব-৬।

মঙ্গলবার বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আতাউর মুড়াগাছা গ্রামের জব্বার সরদারের ছেলে ।

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‍্যাব-৬ তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকায় আতাউর রহমানকে তল্লাসি চালিয়ে পাঁচশ এবং একশত টাকার নোটসহ মোট ৫০ হাজার টাকার জাল নোট জব্দ করে এবং তাকে আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে র‍্যাব আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃত আতাউর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।