সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ৪৮২ পিচ ইয়াবাসহ এক ব্যক্তি র‌্যাবের হাতে আটক | চ্যানেল খুলনা

তালায় ৪৮২ পিচ ইয়াবাসহ এক ব্যক্তি র‌্যাবের হাতে আটক

সাতক্ষীরার তালায় কানাইদিয়া হতে ৪৮২ পিচ ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ শেখ আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। তিনি উপজেলার কানাইদিয়া গ্রামের শেখ আলী আহাম্মদের পুত্র।
তালা থানা পুলিশ ও র‌্যাব-৬ এর দেয়া তথ্য মতে, ৪ জুন (শুক্রবার) রাতে র‌্যাব-৬, (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, তালা উপজেলার কানাইদিয়া খেয়াঘাটের রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়বিক্রয় করছে। এরুপ প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত স্থানে আভিযানিক দলটি আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল হতে শেখ আমিরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ দখল হতে ৪৮২ পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত এবং আটককৃত আসামীকে তালা থানায় হস্থান্তর করা হয়। এ সময় খুলনা র‌্যাব-৬ এর এসআই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালা থানায় একটি মামলা দায়ের করে। যার নম্বর- ৪, তারিখ ০৪/০৬/২০২১।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।