সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ২শত অসহায় পরিবারকে আশা’র খাদ্য সহায়তা | চ্যানেল খুলনা

তালায় ২শত অসহায় পরিবারকে আশা’র খাদ্য সহায়তা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :: সাতক্ষীরার তালায় করোনা সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া ২শত অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা আশা। মঙ্গলবার (১২ মে) সকালে আশা’র পক্ষ থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। আশা’র সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল মজিদ উপজেলা নির্বাহী অফিসারের কাছে উক্ত খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। আশা’র তালা ব্রাঞ্চ ম্যানেজার ইন্দ্রজিত রায়সহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়।
আশা’র রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল মজিদ জানান, দেশে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে “আশা” তার নিজস্ব অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সাতক্ষীরা জেলায় ১৯০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এরই অংশ হিসেবে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়রে ২০০ ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে বিতরণের জন্য উক্ত খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।