সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ | চ্যানেল খুলনা

তালায় ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে তালা উপজেলার ১৯৬টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদান বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম-পিপিএম, পাটকেলঘাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, মীর মহাসীন, শাহাবুদ্দীন বিশ্বাস প্রমুখ।

এ সময় উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদানের ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।