সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত ছন্দা সরকার (৩২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। বুধবার রাত ১০ টার দিকে সাতীরা সদর হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। সে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিনখোলা গ্রামের পলাশ মন্ডলের স্ত্রী। খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন জানান, গত ৪ ডিসেম্বর (শনিবার) সকালে খুলনা ডুমুরিয়া এলাকায় মহাসড়কে তাদের মোটরসাইকেলের সাথে তিন চাকার মহেন্দ্রের সংঘর্ষে দুর্ঘটনায় তিনি আহত হয়। তবে তার স্বামী এবং বাচ্চাটির কোন য়তি হয়নি। এরপর পলাশের স্ত্রী ছন্দাকে সাতীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্মজীবনে তিনি বেসরকারি সংস্থা ব্রাকের গোপালগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। দুই বছর বয়সের একটি শিশু কন্যা রেখেই তিনি বুধবার রাতে পরলোকগমন করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।