সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সিডিআরএফআই প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত | চ্যানেল খুলনা

তালায় সিডিআরএফআই প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত

সাতক্ষীরার তালায় ক্লাইমেট এন্ড ডিজেস্টার রিস্ক ফাইন্যান্স এন্ড ইনসুরেন্স (সিডিআরএফআই) প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে। অ্যাওসেড (এ্যান অর্গানাইজেশন ফর সোসিও ইকোনোমিক ডেভলপমেন্ট) ও কেয়ার বাংলাদেশ এর সহায়তায় উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার ( ১৮ অক্টোবর) সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ম্যানেজার হেলেনা খাতুন। প্রধান অতিথি ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন ইসলামকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীস মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোমিনুর ইসলাম,ইউপি সচিব মো: শহীদুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য কৃষক প্রতিনিধি, জেলে প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক মন্ডলী।

সভায় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, এই প্রকল্পটি বর্তমান সময়ে খুবই যুগোপযোগী। আরাম আয়েশ পূর্ন জীবন যাপনই জলাবায়ু পরিবর্তন এর কারন। বর্তমানে আমরা উপকূলীয় মানুষ জলাবায়ু পরির্তনের ফলে নানাধরনের নেতিবাচক সমস্যার সম্মুখীন হয়। এটা খাপখাওয়ানোর জন্য আমাদের সামষ্টিকভাবে কাজ করতে হবে। তিনি অ্যাপসেড ও কেয়ার বাংলাদেশকে ধন্যবাদ দেন এই রকম সময় উপযোগী একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহনের জন্য।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।