সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় সাপের দংশনে কলেজছাত্রীর মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় সাপের দংশনে কলেজছাত্রীর মৃত্যু

সাতক্ষীরার তালায় বিষাক্ত সাপের দংশনে মুসফিকা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ইসলামকাটী ইউনিয়নের ঢ্যামসাখোলা গ্রামের আব্দুল লতিফ সরদারের কন্যা এবং শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী।

এছাড়া সে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরামের সদস্য এবং যুব পানি কমিটির সদস্য ছিল। মঙ্গলবার রাতে নিজ ঘর থেকে বিষাক্ত সাপে তাকে দংশন করে।

এ সময় প্রথমে তালা হাসপাতালে এবং পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ২ বোন ও এক ভাইয়ের মধ্যে মুসফিকা খাতুন সবার ছোট। বুধবার (১ নভেম্বর) বিকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালার ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।