সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা | চ্যানেল খুলনা

তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা

সাতক্ষীরার তালায় সর্বজনীন পেনশন স্কিম- ২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার ম্যানেজার মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।

সভায় সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তা তাসমিন ফাত্তাহ। সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: ধানের শীষের প্রার্থী হাবিব

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।