সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মেয়েদের ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় মেয়েদের ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

তালা অফিসঃ সামাজিক উদ্যোগ ‘মেয়েরাও খেলবে’ স্লোগান সামনে রেখে তালা উপজেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেয়েদের ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সাথে যুক্ত একদল সক্রিয় স্বেচ্ছাসেবী যুবাদলের আয়োজনে রবিবার (৮ মার্চ) তালা সদর ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপী উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

উত্তরণ কর্মকর্তা রেজওয়ান উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ আমিন শ^াশত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বি,এল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামসুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, প্রয়াত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের পতœী আফসা আহমেদ, অধ্যাপক হাশেম আলী ফকির, মীর জিল্লুর রহমান, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, স্বেচ্ছাসেবী যুবাদলের খাদিজা খাতুন, তরিকুল ইসলাম প্রমুখ।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী হয় সাতক্ষীরার লিজা খাতুন ও অসিয়া সুলতানা আনিকা এবং রানার্সআপ হয় তালার তাসনীম বিন আশরাফ ও শাহরিন আক্তার মিষ্টি। এ সময় বিজয়ীদের মাঝে সাইকেল, স্মার্ট ফোন, নগদ টাকা ও স্কুল ব্যাগ পুরষ্কৃত করা হয়। শত শত দর্শক উক্ত খেলা উপভোগ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।