সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ভিক্ষুক মুক্তকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় ভিক্ষুক মুক্তকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলাকে ভিক্ষুক মুক্তকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এসময় ইউপি চেয়ারম্যান,এনজিও প্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তালা উপজেলায় গতবছর ৩১৫জন ভিক্ষুকের তালিকা ছিল। এবছর আবার নতুন করে ভিক্ষুকের তালিকা করা হবে। ভিক্ষুক মুক্ত করতে তাদের পুনর্বাসনের কোনো বিকল্প নেই। তাই সরকারের পক্ষ থেকে তাদের যতটুকু
সম্ভব সহায়তা করে তাদের ভিক্ষাবৃত্তি থেকে বের করে আনতে হবে। এই কাজে সরকারের একার পক্ষে এটা সম্ভব নই, সামাজের সবাইকেই এগিয়ে আসতে হবে। তিনি জানান, তাদের পুনর্বাসনের লক্ষে কাউকে বিধবা ভাতা, কাউকে ভিজিএফ,
কাউকে ভিজিডি, আবার কাউকে ১০ টাকা কেজি চালের, এবং কার্ডের আওতায় আনা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।