সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ভাইয়ের ৩০শতাংশ জমি দখল করে বাড়ী নির্মানের অভিযোগ | চ্যানেল খুলনা

তালায় ভাইয়ের ৩০শতাংশ জমি দখল করে বাড়ী নির্মানের অভিযোগ

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় বড় ভাইয়ের ৩০ শতাংশ ভিটেবাড়ির জমি ক্ষমতার বলে দখল করে পাকাঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী গ্রামে। মৃত কাসেম সরদারের ছেলে মোঃ নুর ইসলাম সরদার জানান,তার পৈত্রিক সূত্রের ৩০ শতক জমি ভিটেবাড়িতে তার আপন ছোট ভাই শফি সরদার জোর পূর্বক ক্ষমতার বলে সোমবার থেকে পাকা ঘর নির্মান শুরু করেছে। এরপূর্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা ভাইদের মধ্যে সমান ভাবে জমি ভাগবাটোয়ারা করে দেয়। তবে সুচতুর ছোট ভাই এলাকার একটি কুচক্রী মহলের ইন্দোনে ও ক্ষমতার বলে জোর পূর্বকভাবে ৩০ শতাংশ জমির উপর পাকা ঘর নির্মান শুরু করে দিয়েছে। এঘটনায় তালা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এবিষয়ে শফি সরদারের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি আমার বড় ভাইয়ের অন্যপাশ থেকে জমি দিয়ে দিব,আমাকে কয়েকদিন সময় দিতে হবে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।