সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিয়ারের সাংবাদিকদের সাথে মতবিনিময় | চ্যানেল খুলনা

তালায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিয়ারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সরদার মশিয়ার রহমান তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু।
এ সময় সরদার মশিয়ার বলেন, উন্নয়নে পিছিয়ে পড়া তালা উপজেলা বর্তমান সরকারের পরিকল্পিত উন্নয়নে তরান্বিত করতে হবে। এ উন্নয়ন করতে হলে আগে তালাকে দুর্নীতি ও ঘুষমুক্ত করতে হবে। তিনি আরও বলেন, তালার তৃণমুল নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো। জনগণ আমার পাশে থাকলে তাদের সাথে নিয়ে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও মাদক মুক্ত একটি উপজেলা গড়তে চাই।
মশিয়ার বলেন, ইতোমধ্যে তালা উপজেলায় উড়োজাহাজ প্রতীকের ব্যাপক সাড়া জেগেছে। সর্বস্তরের মানুষ ২৪ মার্চ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। ভোট কেন্দ্র থাকবে সকলের জন্য উন্মুক্ত, কোন বাধা থাকবে না। কাউকে কোন প্রকার ভয়ভীতি দেখালে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সকল সাংবাদিক বন্ধুসহ সর্বস্তরের মানুষকে উড়োজাহাজ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানিয়ে দোয়া প্রার্থনা
করেন।
তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য সেকেন্দার আবু জাফর বাবু, আনন্দ টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান এবং খলিলনগর ইউপি সদস্য প্রকাশ দালাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

সুন্দরবন থেকে পাঁচারের সময় ফাঁদসহ ১শ’ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা জিলা স্কুলের ছাত্র রাফির মরদেহ উদ্ধার

কুয়েটের অবকাঠামগত উন্নয়ন, পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণে প্রধান প্রকৌশলী গুরুত্বপূর্ণ অবদান

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।