সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ও ১০ ছাত্রীকে বাইসাইকেল উপহার | চ্যানেল খুলনা

তালায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ও ১০ ছাত্রীকে বাইসাইকেল উপহার

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি,আলোচনা সভা,জয়িতা সম্মননার পাশাপাশি বাল্যবিবাহ হতে রক্ষা পাওয়া ১০ জন কিশোরীকে বাইসাইকেল প্রদান, আদর্শ দম্পতি সম্মাননা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে র‌্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় বিশেষ উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী প্রমুখ। আলোচনা সভা শেষে রাফিজা খাতুন, বিপাশা বিশ্বাস সালেহা, বেগম কহিনুর বেগম, ফিরোজা খাতুনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয় এবং আদর্শ দম্পতি হিসেবে পুরস্কৃত হন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মোল্লা ও শিউলি সুলতানা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।