সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বীর মুক্তিযোদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা | চ্যানেল খুলনা

তালায় বীর মুক্তিযোদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা তালায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোড়ল (৭২) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে তালা উপজেলা জালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি জালালপুর গ্রামে মৃতঃ আব্দুল নবি মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোড়ল বেশ কিছু দিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন এবং তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকালে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।