সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বাস-ট্রাক মুখোমুখি সংষর্ঘে ৩০ জন আহত | চ্যানেল খুলনা

তালায় বাস-ট্রাক মুখোমুখি সংষর্ঘে ৩০ জন আহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার নওয়াপাড়া বাজারে ঢাকাগামী পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্ততঃ বাসের ৩০ জন যাত্রী আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী মোঃ আসাদুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মুখার্জী এন্ড এসোসিয়েটস্ নামের একটি বাস (যার নম্বর- ঢাকা মেট্রো-ব-১৩- ০৬০৪)। বাসটি নওয়াপাড়া বাজারে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (যার নম্বর- যশোর-শ-১১-০১০১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছে। সকাল ধরে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান তিনি।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।