সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা | চ্যানেল খুলনা

তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা

সাতক্ষীরা তালায় করোনা ভাইরাসে মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। রবিবার (২৪ জানুয়ারী) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে ইউনাইটেড ওয়ে ও লিনডে কোম্পানীর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ সদর ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। উত্তরণের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণের মোঃ সাজ্জাদ হোসেন, ফাওজুল কবীরসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৩ পিস সাবান, ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ টি সার্জিক্যাল মাস্ক, ১০ টি কাপড়ের মাস্ক ও ২০ লিটারের একটি ঢাকনাসহ বালতি বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।