সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় প্রতিপক্ষের ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই | চ্যানেল খুলনা

তালায় প্রতিপক্ষের ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

তালা অফিসঃ সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জেরধরে গভীর রাতে একটি অসহায় পরিবারের বসতবাড়িতে আগুন ধরিয়ে পুড়য়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে। এতে প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ক্ষতিগ্রস্থ কলিয়া গ্রামের মৃত কিরামত আলীর ছেলে আবুল হোসেন জানান, একই এলাকার মিজানুর, জলিল,জিয়া ও ইদ্রিস গংদের সাথে দীর্ঘদিন ধরে আমার বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে তারা পরিকল্পিতভাবে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভয়াবহ এই আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায় । এতে তাদের প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে অভিযুক্ত মিজানুর গংরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।