সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় পূজায় বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত | চ্যানেল খুলনা

তালায় পূজায় বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

সাতক্ষীরার তালায় পূজায় বন্ধুদের সাথে মোটর সাইকেলে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সৌরভ দত্ত (২১) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিন জন। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার জালালপুর শাখারীপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত সৌরভ খুলনা কপিলমুনির প্রদীপ দত্তর ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনায় আহতরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বারাতিয়া গ্রামের সরজিত দের ছেলে প্রদীপ দে (২৯), পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের মানিক লালের ছেলে সীমান্ত সিংহ (২৮), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের সন্তোষ পালের ছেলে সোহাগ পাল (২৪)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, রবিবার মহাষ্টমীতে সৌরভ বন্ধুদের সাথে মোটর সাইকেল নিয়ে পূজা দেখতে বেরোয়। একপর্যায়ে রাত ১ টার দিকে তারা উপজেলার জালালপুরের শাখারীপাড়া মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এতে সৌরভের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। এছাড়া আহত সীমান্ত সিংহ, প্রদীপ দে, ও সোহাগ পালকে তাৎক্ষণিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সৌরভকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার । আহত অন্যদের উন্নত চিকিসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।