সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় পরিবহনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ জন গুরুতর আহত | চ্যানেল খুলনা

তালায় পরিবহনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ জন গুরুতর আহত

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে এবং সেখান থেকে খুলনার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার গঙ্গারামপুর শীতলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন পাইকগাছা উপজেলার প্রতাপকাটী গ্রামের ইমান আলী সরদারের পুত্র ইজিবাইক চালক মোঃ সাইফুল ইসলাম, মাহমুদকাটী গ্রামের হযরত আলীর পুত্র মোঃ রাসেল, মোজাহার গাজীর পুত্র মোঃ রিপন গাজী, সোনাতনকাটি গ্রামের মীর ডাবলুর পুত্র মীর সাদিক, তার স্ত্রী ইতি বেগম এবং কন্যা সাদিয়া খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে কপিলমুনি এলাকা থেকে যাত্রীবাহী ইজিবাইক তালার দিকে যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে পাইকগাছাগামী যাত্রীবাহী জিএস পরিবহন (যার নং- ঢাকা মেট্টো ব- ১৪-৯৬৫৭) তালার গঙ্গারামপুর শীতলাতলা এলাকায় পৌছালে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ইজিবাইকের চালক ও যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে এবং সেখান থেকে খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।