সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় দুই মটর সাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত | চ্যানেল খুলনা

তালায় দুই মটর সাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় দুই মটর সাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু (১৮) নামের এক
কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর পুত্র ও পাটকেলঘাটা
হারুণ অর রশিদ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শাকদাহ আজিজ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা
ঘটে। এ সময় গুরুতর আহত হন অপর মটর সাইকেল চালক উপজেলার শাকদাহ গ্রামের সহিলউদ্দীনের
ছেলে আব্দুল ওয়াদুদ (৫২)। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে দ্বীপজয় সাধু সাতক্ষীরা হতে পাটকেলঘাটা
অভিমুখে আসছিল। এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শাকদাহ আজিজ
কমপ্লেক্সের সামনে মটর সাইকেল থেকে নিচের রাস্তা থেকে মেইন সড়কে উঠছিলেন অপর মটর
সাইকেল চালক আব্দুল ওয়াদুদ। এ সময় মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ
তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত
করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।