সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ডিজিটাল পদ্ধতিতে শালিখা কলেজে ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় ডিজিটাল পদ্ধতিতে শালিখা কলেজে ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় ডিজিটাল পদ্ধতিতে শালিখা কলেজে বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেছেন। রবিবার (১৩ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভিডিও
প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে ৬৪ জেলায় ১১ হাজার ৬০৪টি দুর্যোগ সহনীয় বাড়ি ও ১৪ জেলায় ১০০টি আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবন্থাপনা অধিদপ্তর,দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রালয়ের বাস্তবায়নে তালায় ডিজিটাল পদ্ধতিতে শালিখা কলেজে বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাতক্ষীরা-১(তালা-কলারোয়ার) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা
লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস
চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,উপজলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিবুল ইসলাম রাজু, শালিখা কলেজে অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু ও মুক্তিযোদ্ধা সুজায়েত আলী প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।