সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১ | চ্যানেল খুলনা

তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিকের প্রাণ গেছে, এতে আহত হয়েছেন ১১ শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ মে) সকাল ৬ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায়। নিহতরা হলেন কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) । পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করেছে।

আলামিন সরদার নামে শ্রমিককে তালা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান , কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলাম মজুরী হিসাবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায়। ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থল সাইদুর ও মনি নিহত হয়।
স্থানীয়রা জানান সড়কের দুই ধারের রাস্তার সম্প্রসারনের জন্য রাস্থা খুড়ে রাখার কারণে মুলতঃ এই দূর্ঘটনা ঘটেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে পেষ্ট মার্টেমের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।