সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জোরপূর্বক অন্যের গাছপালা কেটে করে ঘর নির্মানের অভিযোগ | চ্যানেল খুলনা

তালায় জোরপূর্বক অন্যের গাছপালা কেটে করে ঘর নির্মানের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় জোরপূর্বক বসত বাড়ীর সম্পত্তি রাতের আধারে গাছপাল কর্তন করে ঘর
নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪অক্টোবর) রাতে তালা সদরের জেয়ালানলতা গ্রামে।
জেয়ালানলতা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে আব্দুল রাজ্জাক জানান,পৈত্রিক সূত্রে ৩৩ শতক জমি প্রাপ্য। ১৯৭৫ সাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি।একই এলাকার নুর আলী গাজীর ছেলে আসাদুল গাজী (৩০) তার মা মর্জিনা বেগম জৈনক অরুনা বিবির নামে ভুয়া ওয়ারেশ কায়েম তৈরি করে ৩৩ শতাংশ জমির মধ্য থেকে ১৬ শতাংশ জমি রেজিষ্ট্রি করে নেয়। শুক্রবার রাতে একদল দূর্র্বূত্তদের নিয়ে গাছ পালা কেটে
সাবাড় করে বসত বাড়ী নির্মানের পায়তারা করে। এ সময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে তাদের ও জীবন নাশের হুমকি প্রদান করে। এতে তাদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় আব্দুল রাজ্জাক ।

অভিযোগে আরো জানান, ২০১২ সালের সঠিক ওয়ারেশকায়েম পাওয়ার জন্য আব্দুল রাজ্জাক
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান ২০১২ সালের ৩০ জুলাই স্থানীয় এলাকার গন্যমান্য
ব্যক্তিবর্গদের উপস্থিততে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলে উল্লেখ করেছেন
অরুনা বিবি নামে তাদের কোন ওয়ারেশ ছিল না।
এবিষয়ে জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই সাইদুর রহমানের কাছে জানতে চাইলে
তিনি জানান,লিখিত অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পরিদর্শ করেছি এবং উভয়কে শান্তি
শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছি। তাদের কাগজ-পত্রাদি নিয়ে তার ক্যাম্পে
উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।