সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জাতীয় সমবায় দিবস পালিত | চ্যানেল খুলনা

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র‌্যালি, ঋণ বিতরণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপ-শহরে র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় ঘোষ বাবলু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি (তদন্ত) মোল্যা মোহাম্মদ সেলিম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু,জেলা পরিষদ সদস্য ও আইডিও’র নির্বাহী পরিচালক ইন্দ্রজীৎ দাশ বাপী, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোর্য়াদ্দা,বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ।

সভা শেষে সমবায় ক্ষেত্রে সফলতার জন্য ১৫টি সমবায় সমিতি ৬ ব্যাক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।