সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

তালা প্রতিনিধিঃ ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের কার্যালয়ে সিনিয়র তালা উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন তালা পেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার,অর্থ-সম্পাদক এমএ ফয়সাল,তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিক্কার রায়হান,সাংবাদিক আছাদুরজ্জামান রাজু,সেকেন্দার আবু জাফর বাবুসহ তালার কর্মরত সাংবাদিকবৃন্দ।সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল ঘোষ জানান,১৭ জুলাই থেকে আগামী ২৩ জুলাই সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপিত হবে। কার্যক্রমে প্রচার মাইকিং,ব্যানার ফেস্টুন,র‌্যালী,পোনা অবমুক্তকরণ,আলোচনা সভা মৎস্য
সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন,ফরমালন বিরোধী অভিযোন,মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইলকোর্ট,বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা বিতর্ক প্রতিযোগীতা ও প্রামান্যচিত্র প্রদর্শন হাট- বাজার জনবহুলস্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্ধুদ্বকরণ সভা ও ভিডিও প্রামান্যচিত্র প্রদর্শন ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ মূল্যয়নে সফল শ্রেষ্ট মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

খুলনা তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ছাত্রনেতা আমিনুল ইসলাম

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

১০ দিনেই সব মামলায় জামিন পেলেন খুলনার যুবলীগের শওকত

রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চা দোকানদার খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।