সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

তালায় জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম

তালা অফিসঃ সাতক্ষীরা তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হযরত আলী গাজীকে (৩৬) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (০৪ জুলাই) উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হযরত আলীকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সে রায়পুর গ্রাম মৃত আমির আলী গাজীর ছেলে।
হযরত আলী গাজীর ভাই নজরুল ইসলাম জানান,১২ শতাংশ জমি নিয়ে রায়পুর গ্রামে বাবুর আলী গাজীর ছেলে আজিজুর গাজী (৩০) সিরাজুল গাজী (২৫),আনার আলী গাজীর ছেলে কাদের গাজী গংদের সাথে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিল। হযরত ১২ শতাংশ জমি নিয়ে তালা থানায় একটি অভিযোগ করেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে মিমাংসা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে না যেতে নির্দেশ দেন থানা পুলিশ।
শনিবার সকালে থানা পুলিশের নির্দেশ অমান্য করে আজিজুরগংরা জোর পূর্বক জমি দখল নিতে যায়।
এসময় হযরত বাঁধা দিলে তার উপর দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করেন।

তালা থানার এএসআই সুব্রত জানান,শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মৌখিকভাবে দুপক্ষকে জমিতে না যাওয়ার জন্য বলা হয়েছিল। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান,ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।