সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ১ | চ্যানেল খুলনা

তালায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ১

তালা প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধে সাতক্ষীরা তালায় দুই পক্ষের সংঘষের্র ঘটনায় রইজ ফকির (৩৫) নামে এক জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রইজ ফকির । রইজ ফকির জেঠুয়া গ্রামের রেজাউল ফকির ছেলে। এদিকে সংঘর্ষের ঘটনায় তালা থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।
আতিয়ার পক্ষের মামলা নং ১, তারিখ ৩/৮/২০ এবং জাকির পক্ষের মামলা নং ২, তারিখ ৪/৮/২০ ইং।

স্থানীয় জানান, তালা উপজেলার নেহালপুর গ্রামের আতিয়ার রহমানের সাথে ২৭ শতক জমি নিয়ে প্রতিবেশি জাকির শেখ’র দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার (২ আগষ্ট) সকালে জাকিরের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করতে যায়। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

আহতদের প্রথমে তালা তালা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আহতদের মধ্যে রইজ ফকিরের অবস্থা আশংক্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
এবিষয়ে সংশ্লিষ্ট জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বিষয়টি মিমাংসার জন্য আগামী শনিবার ইউনিয়ন পরিষদে দিন ধার্য ছিল। এরমধ্যে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রইজ ফকির মারা গেছেন।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, মারা যাওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।