সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি | চ্যানেল খুলনা

তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

তালায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন,সম্প্রতি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের শহর আলী কাগুজীর ছেলে পিন্টু কাগুজী (২০) সাথে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের এক কিশোরীর (১৬) সাথে বিয়ে ঠিকঠাক হয়েছে এমন খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে বে-সরকারী সংস্থা শেয়ার বাংলাদেশের পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর শিবুপদ দাসের আবেদনের প্রেক্ষিতে কিশোর-কিশোরীর অভিভাবকদের রবিবার তার কার্যালয়ে হাজির করা হয়।

এ সময় ঐ কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ছেলের ও মেয়ের পিতা মুচলেকা দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।