সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ওএমএস চাল বিক্রয়ের উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় ওএমএস চাল বিক্রয়ের উদ্বোধন

সাতক্ষীরা তালা উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাটকেলঘাটা বাজারে একটি কেন্দ্রে চাল বিক্রয়ের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল হাই,উপজেলা খাদ্য নিয়ন্ত্রকগোপাল চন্দ্র দাস, পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল হাসান, ওএমএস ডিলার আব্দুর রব পলাশ প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানাযায়, উপজেলার তালা ও পাটকেলঘাটা বাজারে ২টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রয় করা হচ্ছে। একজন ব্যক্তি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এই কার্যক্রম আগামী ৩ মাস পর্যন্ত চালু থাকবে । সপ্তাহে ৫ দিন ওএমএস’র দোকান থেকে চাল ক্রয় করতে পারবেন জনসাধারণ ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।