সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় এসইপি প্রকল্পের আওতায় দুগ্ধ ক্লাস্টারে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় এসইপি প্রকল্পের আওতায় দুগ্ধ ক্লাস্টারে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা গ্রামে বিদ্যমান দুগ্ধ ক্লাস্টারের পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় গোমূত্র নিশকাসনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যাবস্থার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার, (৩১ ডিসেম্বর ) সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উক্ত ড্রেনেজ ব্যাবস্থার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলার উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেস্টা’র নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ।
এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শাহনেওয়াজ কবির প্রকল্পের কার্যক্রম উপস্থিত সন্মানিত অতিথি ও কমিউনিটির সামনে তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক ড্রেনেজ ব্যাবস্থা এবং নির্মানাধীন গোবর সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং এই উদ্দ্যোগের জন্য উন্নয়ন প্রচেষ্টা এবং এসইপি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সকলকে পরিবেশ সম্মত উপায়ে নিরাপদ দুধ ও দুগ্ধ সামগ্রী প্রস্তুতের জন্য নির্দেশনা প্রদান করেন এবং দুগ্ধ ক্লাস্টারের পরিবেশ বান্ধব গোবর্জ্য ব্যাবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।