সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় এশিয়া-লাইভলিহুড প্রকল্পের সদস্যদের টিআরএম প্রকল্প পরিদর্শন | চ্যানেল খুলনা

তালায় এশিয়া-লাইভলিহুড প্রকল্পের সদস্যদের টিআরএম প্রকল্প পরিদর্শন

তালায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো- ইকোলজিক্যাল লাইভলিহুড (এশিয়া-লাইভলিহুড) প্রকল্পের সদস্যদের নিয়ে পাখিমারা বিলের টিআরএম প্রকল্প পরিদর্শন করা হয়। এ সময় কৃষকদের আধুনিক প্রযুক্তিতে হাড়িভাংগা আম, ড্রাগন ফল ও কচু চাষের উপকারিতার উপর আলোচনা এবং তেঁতলিয়ার সুমুজদিদপুর ও ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামে পাইলটিং প্রকল্প পরিদর্শন করা হয়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, এশিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম এবং প্রকল্পের ইসলামকাটি এবং তেঁতুলিয়া ইউনিয়নের সদস্যবৃন্দ। এ সময় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম, এর উপকারিতা এবং প্রভাবে উক্ত দুই ইউনিয়নের মানুষের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া টিআরএম বাস্তবায়নে উত্তরণের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় ইসলামকাটি এবং তেঁতুলিয়া ইউনিয়নে উত্তরণের এশিয়া প্রকল্প কৃষি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।