সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় উৎসবমূখর পরিবেশে ৬ লাখ ২৩ হাজার ৫০২ টি বই বিতরণ | চ্যানেল খুলনা

তালায় উৎসবমূখর পরিবেশে ৬ লাখ ২৩ হাজার ৫০২ টি বই বিতরণ

তালা প্রতিনিধিঃ তালায় উৎসবমূখর পরিবেশে জাতীয় বই উৎসব পালিত হয়েছে। উপজেলার ৭১টি মাধ্যমিক বিদ্যালয়,৩৫টি মাদ্রাসা,স্বতন্ত্র এবতেদায়ী ১২ টি ও শিশু শেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৫১ টি প্রাথমিক বিদ্যালয় পৃথক পৃথক আয়োজনে
শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালন করেছে।
উপজেলা শিক্ষা অফিস জানায়, মাধ্যমিক পর্যায়ে এবছর প্রায় ৩৬ হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন বিষয়ের ৪ লাখ ৬৫ হাজার ৮শ’ টি বই বিতরণ করে।
এছাড়া ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৫১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৭ হাজার৭শত ২টি বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকালে তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়,শহীদ আলী আহম্মেদ বালিকা বিদ্যালয়,শহীদ কামেল মডেল হাইস্কুল,জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ,জাগরণী মাধ্যমিক বিদ্যালয়,তালা বজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,বারুইহাটি প্রাথমিক বিদ্যালয়,মাগুরায় প্রতীক্ষা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়েসহ উপজেলার ১২ টি ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক যোগে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে।
তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল,উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মর্শিদা পারভীন পাঁপড়ী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাব সভাপতি প্রনব ঘোষ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর
রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিরা অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বই বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।