সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

“মাদক ও অনলাইন জুয়া মুক্ত তালা গড়ি, খেলার মাঠে ফিরে আসি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকালে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজনে এই খেলা উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরার এআর স্পটিং ক্লাব ও খুলনার ডুমুরিয়া হাসানপুর সমাজকল্যাণ স্পটিং ক্লাব অংশ নেয়। খেলায় সাতক্ষীরার এআর স্পটিং ক্লাব ৩-০ গোলে খুলনার ডুমুরিয়া হাসানপুর সমাজকল্যাণ স্পটিং ক্লাবকে পরাজিত করে।

আওয়ামীলীগ নেতা দেবাশীষ মুখার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু,তালা বাজার বণিক সমিতি সভাপতি কাজী মারুফ হোসের, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন, ফুটবল টুর্নামেন্টের পরিচালক কমিটির সভাপতি সরদার তকিমুজ্জামান প্রমূখ।

খেলা পরিচালানা করেন, মোঃ আসাদুল ইসলাম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন, রাজু আহম্মেদ ও উত্তম কুমার বাছাড়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন শেখ জাহাঙ্গীর।

এসময় এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, একমাত্র খেলাধূলায় পারে যুবসমাজকে অনলাইন জুয়া ও মাদকমুক্ত রাখতে। যে যুব সমাজ খেলাধুলায় বেশী আগ্রহী সে যুবসমাজ অন্যায় ও অপকর্মে জড়িত হয় কম। আমি বিশ^াস করি খেলাধূলার মাধ্যমে এই অঞ্চলের যুব সমাজ সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত থাকবে এবং সরকারের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও সহযোগীতা করবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।