সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন, কল্যাণ বসু সভাপতি ও চান্টু সম্পাদক নির্বাচিত | চ্যানেল খুলনা

তালায় উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন, কল্যাণ বসু সভাপতি ও চান্টু সম্পাদক নির্বাচিত

সাতক্ষীরার তালায় উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। কল্যাণ বসু বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কাজী মমিনুল বারী চান্টু প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার (২৮ মে) সকালে তালার খোলা জানালা ইকো পার্ক (গোপালপুর) উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি কল্যাণ বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোমিনুল বাবী চান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আজাহার হোসেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ শওকত হোসেন, সাধারণ সম্পাদক এ এম খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এহসান বাহার বুলবুল, কোষাধ্যক্ষ সেলিম হোসেন প্রমুখ।
বক্তব্য রাখেন, এস এম জাহাঙ্গীর হোসেন, গাজী সুলতান আহমেদ, আব্দুল জব্বার তপন চক্রবর্তী, প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকালে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দি না থাকায় কল্যাণ বসুকে সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়। সাধারণ সম্পাদক পদে কাজী মোমিনুল বারী চান্টু চশমা প্রতিক ও এস এম জাহাঙ্গীর হোসেন আম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। গণনা শেষে কাজী মোমিনুল বারী চান্টু চশমা প্রতিকে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং এস এম জাহাঙ্গীর হোসেন আম প্রতিকে পান ১৬ ভোট। ঠিকাদার কল্যাণ সমিতির ১১৩ ভোটের মধ্যে ৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।