সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় উত্তরণের ত্রাণ কার্যক্রম ও টিআরএম বিল পরিদর্শন করলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক | চ্যানেল খুলনা

তালায় উত্তরণের ত্রাণ কার্যক্রম ও টিআরএম বিল পরিদর্শন করলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক

তালা অফিসঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম শনিবার (২৪ অক্টোবর) দিনভর সাতক্ষীরার তালা উপজেলায় বে-সরকারী সংস্থা উত্তরণ এর ত্রাণ সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি টিআরএম কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মিলিত হন। সকালে উত্তরণের বাস্তবায়নে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।
পরে তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির
নেতৃবৃন্দের সাথে টিআরএম কার্যক্রমের প্রয়োজনীয়তা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম হন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায় এবং তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, কওছার আলী জমার্দ্দার, সরদার জাকির হোসেন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, পানি কমিটি নেতা শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব, অধ্যাপক রেজাউল করিম, মোঃ সফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দার, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, সরদার রফিকুল ইসলাম, শিবপদ মল্লিক প্রমুখ।
পরবর্তীতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এনজিও পরিচালকের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম। এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলামসহ দক্ষিণাঞ্চলে কর্মরত বিভিন্ন এনজিও পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।