সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ প্রদান | চ্যানেল খুলনা

তালায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ প্রদান

তালা অফিসঃ তালা উপজেলার খলিলনগর, তেঁতুলিয়া ও সদর ইউনিয়নের সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ ২ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। সোমবার (২৭ জুলাই) দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইক্লোন আম্পান রেসপন্স-২০২০ প্রজেক্ট এর আওতায় ঘর মেরামতের জন্য শর্তবিহীন উক্ত অর্থ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্থ বিতরণ অনুষ্ঠানে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি অসীম কর্মকার, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, উত্তণের হেদায়েতউল্লাহ মুকুল, মোঃ রুসায়েদ উল্লাহ, নাজমা আক্তার, মোঃ মনিরুজ্জামান ও আছের আলীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের ঘর মেরামতের জন্য প্রত্যেকের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ৩০ জন নারী ও ২৮ জন পুরুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।