সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন | চ্যানেল খুলনা

তালায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র সেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে উপ-শরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে কেঁক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এসময় উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

সাতক্ষীরার তিন উপজেলায় ৩ জনের মরদেহ উদ্ধার

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।